অ্যাহেড অফ দ্য গেম
অধ্যায় ১ জেফ যখন স্কুলের উদ্দেশ্যে ঘর থেকে বের হচ্ছিল , তখন তার মনে অন্যরকম এক আনন্দ। খুশিতে শিস দিতে দিতে সে দরজার বাইরে পা রাখল। হঠাৎ পিছন ফিরে সে চিৎকার করে ডাকল , “ আরে হলি , থামো! আমাদের দেরি হয়ে যাচ্ছে কিন্তু। ” “ এই তো , আমি আসছি জেফ! ” হাঁপাতে হাঁপাতে হলি তার ভাইয়ের দিকে দৌড়ে এল। জেফ তার বোনের দিকে তাকিয়ে হাসল। প্রতিদিন সকালে এভাবে একসাথে হেঁটে স্কুলে যাওয়াটা সে বেশ উপভোগ করে , আজও তার ব্যতিক্রম হলো না ।